উল্লাপড়ায় ইউপি চেয়ারম্যানের আত্মহত্যা

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

সংবাদদাতা,সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ইন্তেজার শক্তি মির্জা উল্লাপাড়া উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল লতিফ মির্জার ছেলে।

রোববার সকাল ১০টার দিকে  সিরাজগঞ্জ সদর উপজেলায় নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সবার অগোচরে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ