এবার স্বরচিত কবিতা পাঠ করলেন জগলুল হায়দার

প্রকাশিত: 11:40 PM, September 13, 2018

এবার স্বরচিত কবিতা পাঠ করলেন জগলুল হায়দার
শুরুতে অনেকেই সমালোচনা করেছেন। হাসি তামাশা করেছেন। বলেছেন সবই তার অভিনয়। কিন্তু যত দিন গড়াচ্ছে সাধারণ জনগনের ভুল ভাঙ্গছে। এখন আর তার কথা ও কাজ প্রশংসিত হচ্ছে সর্বত্র।

 

সবকিছু পেছনে ফেলে এবার তিনি স্বরচিত কবিতা পাঠ করলেন জাতীয় সংসদে দাঁড়িতে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে নিজের লেখা কবিতার কয়েকটি পংক্তি পাঠ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার।

 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে নিজের লেখা কবিতার কয়েকটি পংক্তি পাঠ করেন এসএম জগলুল হায়দার।

 

বহু গুনের অধিকারী এসএম জগলুল হায়দার নতুন কবি পরিচয়ে প্রশংসা কুড়িয়েছেন।

 

সম্প্রতি তাকে দেখা গেছে চলন্ত বাসে দলের প্রচারণা চালাতে। নৌকা পারাপারে সময় যাত্রীদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সফলতা প্রচার করছেন।

 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার মানবতার এক উজ্জ্বল নিদর্শন। তাকে অনেক ভাবেই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।  নিজ এলাকায় রাস্তা মেরামতে শ্রমিকদের সঙ্গে মাটি কাটে আলোচনায় ঊঠে আসেন জগলুল হায়দার।

আরও পড়ুন  পাপুলের আটকাদেশ ফের বাড়ল

 

এরপর কখনও মশা নিধনে কাজ করতে দেখা যাচ্ছে।  কখনও  মাদ্রাসার এতিম শিশুদের মাঝে। কখনও মানসিক ভারসাম্যহীন কিশোরকে নিজ হাতে খাবার তুলে দেন মুখে। আশ্রয়ের ব্যবস্হা করে দেন।  কখনও ভিক্ষুকের মুখে খাবার দিচ্ছেন। কখনও বা মুক্তিযুদ্ধাদের জন্য বাড়িতে নিজ হাতে নেম প্লেট বিতরন করছেন।

 

কখনও বা অসহায় বিধবার বাড়িতে দাওয়াত খাচ্ছেন। আবার কখনও কারো গৃহস্থবাড়িতে চাল, মুরগী নিয়ে হাজির হচ্ছেন। সোলার প্লেট নিয়ে হাজির হচ্ছেন কৃষাণীর উঠোনে। এলাকার অসহায় সাধারণ জনগনের পাশে থেকে তাদের সুখ দুখ ভাগ করে নিচ্ছেন। প্রতিদিন যিনি নিজেকে বিলিয়ে দফবহ সর্বসাধারনের জন্য।

 

প্রতিদিন পথে-ঘাটে ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুরসহ সর্ব সাধারণের সঙ্গে মিশে তাদের মুখে খাবার তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন।

সর্বশেষ সংবাদ