করোনার ‘রেড জোন’ বিয়ানীবাজার

প্রকাশিত: 7:27 PM, June 7, 2020

করোনার ‘রেড জোন’ বিয়ানীবাজার

 

সংবাদদাতা,বিয়ানীবাজার :

মহামারী করোনা সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে দেশে অঞ্চল ভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলশ্রুতিতে আজ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে লকডাউন কার্যক্রম। জানা গেছে, রেড, ইয়েলো ও গ্রিন- এই তিন জোনে ভাগ করে রেড জোনের ব্যাপারে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

 

সরকার ঘোষিত রেডজোনের আওতায় আছে পুরো সিলেট জেলা। আর এই জেলার মধ্যে অবস্থান হওয়ায় বিয়ানীবাজারও রেডজোনের অন্তর্গত উপজেলা। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে রেড জোনে ‘যে কোনো ব্যবস্থা’ নেবে পুলিশ। এই জোনে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, ভেতর থেকে কেউ বের হতে পারবে না। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, সিলেট বিভাগকে রেডজোন ঘোষণা করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত দাপ্তরিক কোন আদেশ পাইনি। তবে আদেশ আসার পরই কড়াঁ লকডাউনের কাজ শুরু হবে।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, সরকারি নির্দেশণা বাস্তবায়নে কঠোর হবে আইনশৃংখলা বাহিনী। কোন ধরণের যানবাহন চলতে দেয়া হবেনা। এমনকি ব্যাটারী চালিত রিকশাও বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন  ছাত্রদল নেতা মাসরুর রাসেলের পিতৃবিয়োগে খন্দকার মুক্তাদিরের শোক

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ