কানাইঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 9:06 PM, January 15, 2017

সংবাদদাতা কানাইঘাট :

দীর্ঘ আইনি লড়াই শেষে কানাইঘাটে ৫০ কোটি টাকা মূল্যমানের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। রোববার (১৫ জানুয়ারি) সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়।

কানাইঘাটের রায়ের বাজারে অবস্থিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া। এ সময় তাঁর সঙ্গে এসিল্যান্ড সুমন আচার্য ও কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর সহ প্রশাসনের অন্যান্যরা ছিলেন।

 

উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ি এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভবনের উপরে টাওয়ার এবং ভবনটি বহুতলবিশিষ্ট হওয়ার কারণে একসাথে পুরোপুরি উচ্ছেদ সম্ভব হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে। কতদিনের জন্যে নোটিশ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন  ছাতকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ