সিলেট | |
প্রকাশিত: 9:06 PM, January 15, 2017
সংবাদদাতা কানাইঘাট :
কানাইঘাটের রায়ের বাজারে অবস্থিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া। এ সময় তাঁর সঙ্গে এসিল্যান্ড সুমন আচার্য ও কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর সহ প্রশাসনের অন্যান্যরা ছিলেন।
উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ি এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভবনের উপরে টাওয়ার এবং ভবনটি বহুতলবিশিষ্ট হওয়ার কারণে একসাথে পুরোপুরি উচ্ছেদ সম্ভব হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে। কতদিনের জন্যে নোটিশ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি