সিলেট | |
প্রকাশিত: 6:36 PM, March 4, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউট (২৫) ও সিএনজি চালক নিতাই দেব (৪৫) নামে দুজনকে এয়ারগানসহ আটক করেছে বিজিবি।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার মুরইছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ক্যাম্প সূত্রে জানা যায়, কুলাউড়ার আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মুরইছড়া চা বাগান গেট থেকে একটি এয়ারগানসহ ইউট ও নিতাই দেবকে আটক করে বিজিবি।
তারা সিএনজি যোগে কুকিঝুড়ী পুঞ্জি থেকে মুরইছড়া পুঞ্জির দিকে যাচ্ছিল বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ইউট ও নিতাই দেবকে জব্দকৃত এয়ারগানসহ বিকালে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি