সিলেট | |
প্রকাশিত: 6:31 PM, December 17, 2023
জানা গেছে, গত ১১ ডিসেম্বর বিকাল ৪টার দিকে বাড়ি থেকে ব্যাটারিচালিত পাখিভ্যান চালিয়ে স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শিশু শাহিন আলী বাড়ি ফিরেনি। এ ঘটনায় তার পরিবারের পক্ষে দৌলতপুর থানায় ডিজি করা হয়। কিন্তু ঘটনার পাঁচ দিন পরও পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে না পারায় অবশেষে মিলল ঐ শিশুর ক্ষত-বিক্ষত লাশ। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছে।
নিহত শাহীন দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী শানের আলীর ছেলে। সে তার দাদার পাখিভ্যান চালিয়ে প্রায়ই স্থানীয় বাজারে ঘুরতে যেত। ঘটনার দিন (১১ ডিসেম্বর) সে পাখি ভ্যান চালিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পাঁচ দিন পর রোববার সকালে দৌলতপুরের আদাবাড়িয়া গ্রামের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা বিকৃত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করে। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ জানাতে পারেনি। তবে পাখিভ্যানটি ছিনিয়ে নেওয়ার পর শিশু শাহিনের মাথাসহ শরীরে আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি। রোববার কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারসহ আশেপাশে নেমে আসে শোকের ছায়া।
নিহতের দাদা সিরাজুল ইসলাম জানান, আমার কোনো শত্রু নেই। তার নাতি শাহিনকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি