সিলেট | |
প্রকাশিত: 2:04 AM, February 16, 2017
মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরির অপবাদে আরিফুল ইসলাম (১২) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ রাতেই নির্যাতনকারী একই গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরু মোল্লার ছেলে শুভ ইসলামকে আটক করেছেন।
নির্যাতনের শিকার আরিফুল ইসলাম উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে আরিফুলকে গাছের সাথে বেঁধে রাখে শারীরিক নির্যাতন চালায় এরশাদ আলী ও শুভ ইসলাম। এসময় হাইওয়ের (বানেশ্বর ফাঁড়ি) টহল পুলিশ এরশাদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে এরশাদ আলীর পিতা মহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই এরশাদ আলী ও শুভ ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক আবুল খায়ের পিন্টু জানান, শিশু নির্যাতনের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। অপরদিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদদাতা

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি