সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন ভারতের গৌহাটিতে শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ভারতের গৌহাটিতে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতে পৌছেছেন।
আজ সকাল ১০ টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধিদল বিএসএফের হেলিকপ্টারে করে ভারতের গৌহাটিতে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। আগামী ২৫ ডিসেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি