সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়া যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম মো. জাহেদ। বাবা মৃত জামাল। এলাকায় গরু বেপারি জলিলের নাতি হিসাবে পরিচিত। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সন্ত্রাসী বার্মা সাইফুল স্থানীয় ইয়াবা বিক্রেতা আল আমিন গ্রুপের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেত। কিছুদিন আগে সাইফুল পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। ফলে ইয়াবা বিক্রেতারা তাদের (সাইফুল গ্রুপ) মাসোহারা দেওয়া বন্ধ করে দেয়। বার্মা সাইফুলের ভাই বার্মা সবুজ দাবি করে আসছিল ভাইয়ের মাসোহারা তাকে দিতে হবে। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সন্ধ্যায় সবুজের নেতৃত্বে সশস্ত্র মহড়ার সময় জাহেদকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা যায়। তার পাশে মিঠু নামে অপর এক সন্ত্রাসীকে চাপাতি হতে মারমুখী অবস্থায় দেখা গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, ইয়াবার মাসোহারাকে কেন্দ্র করে সন্ত্রাসী বার্মা সুবজের নেতৃত্বে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় বাধা দিলে আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মিছিল করে ও ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে কামরুল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ।
বায়েজিদ বোস্তামী থানার এসআই আজহার বলেন, অস্ত্রধারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে মাঠে নেমেছে থানার একাধিক টিম। আগ্নেয়াস্ত্র হাতে যাকে গুলি করতে দেখা গেছে তার নাম জাহেদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি