সিলেট | |
প্রকাশিত: 1:07 PM, October 25, 2023
আহতদের মধ্যে সরকারি কেসি কলেজ ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন দিপু, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, অনিক হোসেন, যুবদল কর্মী সোহাগ খা, রইচ খাসহ সাতজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে শহরের পবহাটি এলাকায় জনৈক ব্যক্তিকে এলোমেলো ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দা ছাত্রলীগ কর্মী আলিম হোসেন দিপুসহ কয়েকজন তাকে ঘুরাঘুরির কারণ জিজ্ঞেস করেন। ওই ব্যক্তি জানান, একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন।
সে সময় আলিম পাশের দোকানে রাখা ওই ব্যক্তির মোটরসাইকেল আনতে গেলে সেখানে যুবদল কর্মী সোহাগ খা তর্কের জেরে তাকে কিল-ঘুষি মারেন। এ নিয়ে উভয়ের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয়রা আরও জানান, আলিম ও সোহাগের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীর শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ছাত্রলীগ নেতা আলিম হোসেন দিপু বলেন, ‘মোটরসাইকেল আনতে গেলে সোহাগ মারধর শুরু করে। পরে আমার পরিচিতরা ছুটে এলে সে সরে যায়। পরক্ষণেই সোহাগসহ ১০ থেকে ১৫ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। সে সময় তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করে।’
তবে অভিযোগ অস্বীকার করে যুবদল কর্মী সোহাগ খা বলেন, ‘আলিমরা জোটবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের মেরেছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি