ছাতকে কাজী অফিসে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ

প্রকাশিত: 4:17 PM, January 2, 2024

ছাতকে কাজী অফিসে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ

প্রভাতবেলা প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে কাজী আব্দুস সামাদের  বিরুদ্ধে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযুক্ত  কাজী আব্দুস সামাদ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার।

 

ভুক্তভোগীর অভিযোগ, গত দশ বারো দিন আগে ভুক্তভোগীর খালাত ভাইয়ের নিকাহনামার সত্যায়িত কপির জন্য যোগাযোগ করলে ২/৩ দিন পর আসতে বলেন।

 

পরবর্তীতে যোগাযোগ করলে তিনি এলাকার বাইরে আছেন বলে জানান।  এরপর আবারো যোগাযোগ করলে অফিসে আসতে বলেন। মঙ্গলবার কাজী অফিসে গেলে তিনি একহাজার টাকা দাবী করেন।  টাকা চাচ্ছেন কেন? প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং অসদাচরণ করেন।

 

এসময় কাজী আব্দুস সামাদ পাঁচ হাজার টাকা ছাড়া অনুলিপি দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

 

এ ব্যাপারে কাজী আব্দুস সামাদ কোন মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ