ছাতকের মঈনপুর উচ্চ বিদ্যালয়ে পুণর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত: 4:57 PM, January 7, 2017

জুনেদ আহমদ(রুনু) : ছাতকের মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  প্রাক্তন ছাত্রছাত্রীরা  সমবেত হয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গনে। বিদ্যালয়-জীবনের নানা রঙের দিনগুলোকে ফিরে পাওয়ার উচ্ছ্বাসে বাঁধভাঙা আনন্দ ও উদ্দীপনার সঙ্গে বিদ্যালয়ের  হলরুমে অনুষ্ঠিত হয় জঁমকালো অনুষ্টান।অনুষ্ঠানে ২০১১ সালের শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীরা  অনেকেই এসেছিলেন।গত ৩জানুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান মিলন ও সৈয়দ ফয়সলের পরিচালায় বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবু রায়হান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি মোহাম্মদ জাম্মান মিয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সিনিউর শিক্ষক সবিনয়, সাহাব উদ্দিন,আবুল কাশেম,অনুষ্টানের সার্বিক সহযোগিতা ও অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওবাইদুল হক,ফয়ছল, আব্দুল মুকিত,নাজিম উদ্দিন,তানবীর আহমদ,আবরার ফাহিম,আবুল মুনসুর,রাজন,হুসাইন, মারজানা বেগম।
পুণর্মিলনী অনুষ্টানে বিদায়ের বিষণ্বতায় প্রতিটি প্রাণে বেজে উঠেছিল, আবার দেখা হবে বন্ধু, এ দেখাই শেষ দেখা নয়।

 

সর্বশেষ সংবাদ