জকিগঞ্জে গ্রেফতারের পর ‘বন্দুক যুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

প্রকাশিত: 3:58 PM, August 3, 2020

জকিগঞ্জে গ্রেফতারের পর ‘বন্দুক যুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ আবদুল মান্নান মুন্না (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রবিবার বিকেলের দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে। এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অজর গ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  মোমিন মকসুূদের সাথে নতুন মুখ রাসেল || সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি

 

ওসি আরও জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ