সিলেট | |
প্রকাশিত: 1:38 PM, December 16, 2023
শুক্রবার রাতে জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসার পর চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে জ্বলন্ত অবস্থায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায় ট্রেনটি। আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ট্রেনে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন।
জয়পুরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম জানান, জ্বলন্ত অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছে। আগুনে তেমন ক্ষতি হয়নি। একাধিক সিট পুড়ে গেছে। পড়ে স্টেশন ও ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে দ্রুত আগুন নেভানো হয়েছে। ট্রেনটি রাতেই স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি