জয়ের ৬ উইকেট; বাহারের হ্যাট্টিকে জিতলো অনির্বাণ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪

জয়ের ৬ উইকেট; বাহারের হ্যাট্টিকে জিতলো অনির্বাণ

তানজীল শাহরিয়ার: ০, ০, ৬, ৮, ০, ০, ২, ২, ৫, ০, ০ — দেখতে ভিনদেশি কোনো ফোন নাম্বারের মত মনে হলেও এটি আসলে ওয়ান্ডারার্স ক্লাবের ১ থেকে ১১ নাম্বার ব্যাটারের স্কোর। ১৪২ রানের লক্ষ্যে নেমে মাত্র ১২ অভারে ৪৫ রান তুলেই শেষ হয়ে গেছে ওয়ান্ডারার্সের ইনিংস। অনির্বাণ ক্রীড়া চক্র তুলে নিয়েছে ৯৬ রানের জয়।

 

 

অনির্বাণের পেস বোলার জয় ২২ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন। অফ স্পিনার বাহার ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন, ১১.৪, ১১.৫, ১১.৬ — টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে এবারের লিগে ১ম হ্যাট্টিক করেছেন বাহার। বাঁহাতি স্পিনার মুকুল ১৩ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

 

সকালে ঘন কুয়াশায় খেলা বিলম্বে শুরু হয়। ৪০ অভারের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়ান্ডারার্স।

 

আরও পড়ুন  ঢাকায় ফিরেছেন খালেদা জিয়া

 

১২.৩ অভারে মাত্র ৪২ রান তুলতেই অনির্বাণের ৫ ব্যাটার সাজঘরে ফেরেন। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান আজির। ৬ষ্ঠ উইকেটে তৌহিদুলকে সঙে নিয়ে ২৮, ৭ম উইকেটে আসাদের সঙে ৪৬ রানের দু’টি জুটি গড়ে আজির অনির্বাণকে লড়ার মত পূঁজি সংগ্রহ নিশ্চিত করেন।

 

 

৩৫.২ অভারে ১৪১ রান করে অলআউট হয় অনির্বাণ ক্রীড়া চক্র।

 

 

আজির ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান করেন। আসাদ ২৩ বলে ২৯ রান করেন। তানভীর এবং বাহার ১০ রান করে সংগ্রহ করেন।

 

 

ওয়ান্ডারার্সের লাবিব, অজিত, মিনহাজ, নাঈম ২টি করে, অভিষেক ১টি উইকেট লাভ করেন।

 

 

হাফ ডজন উইকেট লাভ করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বাণের জয়।

 

 

৫ম ম্যাচে ২য় জয় পেলো অনির্বাণ। ওয়ান্ডারার্স সমসংখ্যক ম্যাচ খেলে জয় পেয়েছে একবার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ