সিলেট | |
প্রকাশিত: 11:47 AM, November 4, 2026
প্রভাতবেলা ডেস্ক ♦ যুক্তরাজ্যে ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের প্রতিবাদ সভা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাম্প্রতিক আর্থিক পরিস্থিতি এবং গত নয় মাসে ব্যাংকটির ৩ হাজার ২৮৫ কোটি টাকা লোকসানের খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী গ্রাহক ও আমানতকারীরা।
গত সোমবার (২ নভেম্বর) সেন্ট্রাল লন্ডনের একটি মিলনায়তনে যুক্তরাজ্য ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের উদ্যোগে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় বক্তারা এই উদ্বেগের কথা তুলে ধরেন।
পরিষদের আহ্বায়ক গোলাম মুর্তুজা সিআইপি’র সভাপতিত্বে এবং সদস্যসচিব মাহমুদুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও পরিষদের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আতাউর রহমান।
সভায় বক্তব্য রাখেন, অলিউল্লাহ নোমান, বদরুজ্জামান বাবুল, ব্যারিস্টার আবদুর রউফ রুবেল, সিরাতুল আম্বিয়া সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল লতিফ, ব্যবসায়ী জুবায়ের আহমেদ, আলি আহমেদ, আলমগির হোসাইন, যুবনেতা মুস্তাফিজুর রহমান শিপার, ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংবাদিক মাহবুব খানসুর, আরিফুর রহমান, আবদুস সাত্তার ও নাসিরুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ৫০ লাখ প্রবাসী গ্রাহকের আস্থা, আমানত ও আর্থিক স্বার্থের সঙ্গে এই ব্যাংকের ভবিষ্যৎ গভীরভাবে জড়িত। গত নয় মাসে ৩ হাজার ২৮৫ কোটি টাকা লোকসান অত্যন্ত উদ্বেগজনক।
দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ব্যাংকটির আর্থিক সক্ষমতা, আমানতকারীদের আস্থা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁরা আরও বলেন, ইসলামী ব্যাংক নিয়ে প্রবাসী আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে ব্যাংকটি ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভা থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা, আমানতকারীদের অধিকার এবং ইসলামী ব্যাংকের অস্তিত্ব ও ভবিষ্যৎ রক্ষায় যুক্তরাজ্য ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি