জুুড়ীর নতুন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম

প্রকাশিত: 8:10 PM, July 1, 2020

জুুড়ীর নতুন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম

আঞ্চলিক অফিস, জুড়ী:  জুড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম যোগদান করেছেন। মঙ্গলবার(৩০জুন) তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কর্মরত ছিলেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা ৩০তম বিসিএস (প্রশাসন)-এর এ কর্মকর্তা ৩ জুন ২০১২ সালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

২০১৬ সালের ৮ মে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত হন। পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কেন্দুয়া উপজেলায় যোগ দেন।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ৭ জুন ২০২০ জারীকৃত এক প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে ন্যস্ত করা হয়। সেখান থেকে ১৪ জুন জুড়ীর ইউএনও হিসেবে তাঁকে পদায়ন করা হয়।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় ব্যারিস্টার সালামের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ