সিলেট | |
প্রকাশিত: 8:29 AM, March 6, 2024
নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নলজুরীগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৫ ২৯৯৯) বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পরপর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ফয়ছল রেজাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি