তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে বজ্রকন্ঠ পরিবারের অভিনন্দন

প্রকাশিত: 5:29 PM, January 13, 2024

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে বজ্রকন্ঠ পরিবারের অভিনন্দন
প্রভাতবেলা প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছে অনলাইনভিত্তিক সংগঠন বজ্রকন্ঠ।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকে ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।

 

আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত আছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ