দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় পথচারী যুবক নিহত

প্রকাশিত: 2:14 PM, April 23, 2020

দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় পথচারী যুবক নিহত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। এ সময় আরও এক বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় শিববাড়ি পয়েন্টের পাঠানপাড়া এলাকার আজমান কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমান কমপ্লেক্সের সামনে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন ওই যুবক ও আফাজ উদ্দিন। হঠাৎ ফেঞ্চুগঞ্জগামী বেপরোয়া গতির তেলবাহী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আর আহত ব্যক্তিকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন  হবিগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ