সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
প্রতিনিধি, দিরাই:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালিয়াকুটা হাওরে সোমবার (৩১ আগস্ট) ভোরে বজ্রপাতে তুতন মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রন্নারচর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে কালিয়াকুটা হাওরে কৃষক তুতন মিয়া মাছে ধরতে যান। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় হাওরে থাকা অন্যান্য লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী জানান, ভোর বেলা হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি