সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে দেশে ফেরেন তিনি।
এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান।
৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো। তবে রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।
সর্বশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান আবদুল হামিদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি