দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

প্রকাশিত: 3:31 PM, May 2, 2020

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৫২, মৃত্যু ৫

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন ৫৫২ জন।  আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৭৫ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।

 

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৫২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭৭ জন।

আরও পড়ুন  ৬৫ দিন পর সমুদ্রে ইলিশ আহরণ শুরু

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৩ লাখ ৪৩ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৫০৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ১০ লাখ ৮৪ হাজার ৬০৬ জন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ