সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ডে বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় কনস্টেবলকে ক্লোজড করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
জানা যায়, বিরল উপজেলার জগতপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই এলাকার একজন গৃহবধূ।
স্থানীয়রা জানিয়েছেন, দুই সন্তানের জননী ঐ নারী একটি মাদ্রাসায় রান্নার কাজ করতেন। পাশেই পুলিশ ফাঁড়ির কনস্টেবল চাকরি সুবাদে সোহেল রানা ওই এলাকায় থাকাকালীন তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। ওই কনস্টেবল বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। একাধিকবার তাকে বিয়ের জন্য চাপ দিলে সে পাশ কাটিয়ে যায়। শনিবার রাতে ওই নারী ফাঁড়িতে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে কনস্টেবল সোহেল রানা তাকে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে সেই রাতেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা বলেন, এ ঘটনায় পুলিশ কনস্টেবল সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি বিভাগীয় তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোহেল রানাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি