সিলেট | |
প্রকাশিত: 8:15 PM, May 23, 2018
হবিগঞ্জ সংবাসদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশের অভিযান ১৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারী আলমাছ উদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ ।
সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের মদরিস উল্লার পুত্র।
মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ১২টার সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে এস আই এমরান,এ এসআই সুহেল দেব ও এ এসআই বিশ্বজিৎ ঘোষ এর নেতৃত্বে সারা দেশে মাদকসেবীদের গ্রেফতার অভিযানের অংশ হিসেবে আটক করা হয় আলমাছ উদ্দিনকে।
গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ ইনাতগঞ্জ পশ্চিম বাজারে আটককৃত আলমাছের ভাইয়ের চা ষ্টলের সামনে থেকে তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাসি করে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আলমাছ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যারা ইয়াবা এবং মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কোন রকম ছাড় দেয়া হবেনা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে কোন মুল্যে এলাকাকে মাদক মুক্ত করবো।
মাদকসেবীদের গ্রেফতার অভিযানের এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন পুলিশ পরিদর্শক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি