নবীগঞ্জে মানবিক হেলথ এন্ড ফুড ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: 1:55 PM, May 16, 2020

নবীগঞ্জে মানবিক হেলথ এন্ড ফুড ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরন

 

প্রতিনিধি, নবীগঞ্জ(হবিগঞ্জ):

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মানবিক হেলথ এন্ড ফুড, নবীগঞ্জ কমান্ড গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ পৌরসভার ৭৫টি অসচ্ছল কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে।

নবীগঞ্জ মানবিক হেলথ এন্ড ফুড ব্যাংকের পৌরসভার কমান্ডার রিয়াজ মুর্শেদ জুয়েলের পরিচালনায় ও স্কুল শিক্ষক ও মানবিক কমান্ডের সদস্য মধু ভট্রাচার্য্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র ঘোষ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মৌলদ আহমদ ছনি, সাংবাদিক হাসান চৌধুরী, সংগীত শিল্পী মোতাহের মিয়া, অনির্বান নাগ, মনির আহমেদ মিটুন, রবিন প্রমুখ ।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ