নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

প্রকাশিত: 6:51 PM, May 22, 2020

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

 

প্রতিনিধি,নবীগঞ্জ :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের নিকটে সড়ক বাঁশ বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ঘটনাস্থলেই ২জন নিহত হয়েেছন। এতে আহত হয়েছেন আরো ৪জন।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গতকাল শুক্রবার দুপুরে শেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা উপজেলার বুড়িনাও গ্রামের নিকটে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা বাঁশ বুঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোচালক উপজেলার পারকুল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে হাফেজ আহমেদ সুহেল (২৯) ও যাত্রী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হরেণ্য পাশা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমীর হোসেন (৫৫) নিহত হয়। এ ছাড়াও অপর আহত অজ্ঞাতনামা ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো গেছে। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানাগেছে।

আরও পড়ুন  ২০ টাকার জন্য চানাচুর বিক্রেতা ‘খুন’

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ এরশাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এবং নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ যাওয়ার পুর্বেই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ