সিলেট | |
প্রকাশিত: 7:18 PM, October 4, 2023
প্রভাতবেলা ডেস্ক:
গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৪ অক্টোবর) সকালে পর্যন্ত পৌর শহরের গাবতলী, চিনিশপুর ও বাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহর জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান (৪৫), ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ (৩০), শহর জামায়াত সদস্য আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং শহর জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর নাশাকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করে। ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। আমরা আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি