না ফেরার দেশে চলে গেলেন ফজলুল হক আসপিয়া

প্রকাশিত: 5:07 PM, September 15, 2021

না ফেরার দেশে চলে গেলেন ফজলুল হক আসপিয়া

না ফেরার দেশে চলে গেলেন ফজলুল হক আসপিয়া। ভাটি অঞ্চলের পরিচ্ছন্ন  রাজনীতিক জাতীয় সংসদে বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিনিয়র আইনজীবী ফজলুল হক আসপিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রভাতবেলা প্রতিবেদক

 

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

 

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফজলুল হক আসপিয়া দীর্ঘ এক মাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  এসএমপি’র কম্যুনিটি পুলিশিং ডে উদযাপন

 

 

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে ১৯৯৬, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ