সিলেট | |
প্রকাশিত: 2:13 PM, September 6, 2021
চট্টগ্রাম ব্যুরো♦ নোয়াখালী আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানিয় প্রশাসন।
প্রশাসনের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে আজ দুপুর পৌনে ১২টায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা টাউন হলের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিল চলার এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
অপরদিকে, এমপি একরামের সমর্থনে সুবর্ণচর উপজেলার চর-জুবলীতে আরেকটি সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ ।
আজ সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় নোয়াখালী পৌর সভায় আলোচনা সভা ও শোভাযাত্রার ঘোষণা দেন পৌর মেয়র সহিদ উল্লাহ খান। উদ্ভুত পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান। পুরো নোয়াখালিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি