সিলেট | |
প্রকাশিত: 3:44 PM, February 1, 2020
প্রতিনিধি, সাতক্ষীরা:
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ২৭৪ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের ওপর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।
তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরা-ফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে সে একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২৭৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে, ১৪টি ছোট-বড় বার, ২২টি স্বর্ণের চেইন ও ৬টি চেইনের টুকরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি