সিলেট | |
প্রকাশিত: 4:00 PM, June 5, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ফরিদপুরের দুর্গম চরের পদ্মানদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই নৌকার আরোহী পাঁচজন দিনমজুর নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই দিন মজুরেরা বাদাম তুলতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, সদরপুরের শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮) ও আব্দুর রাজ্জাক (৪০)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউনিয়নের বাদাম তুলতে যাচ্ছিলো ওই পাঁচজন দিনমজুর। এসময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট ইঞ্জিন চালিত নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়।
তিনি বলেন, এসময় নৌকার চালক সাতার কেটে নদীর তীরে পৌছাতে পারলেও অন্যদের সন্ধান মেলেনি।
নির্বাহী কর্মকর্তা আরো বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ঢাকা থেকে ডুবরিরা না আসলে তাদের সন্ধান পাওয়া কষ্টকর হবে বলেও তিনি জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকার চালক সাবিক মোল্লা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি চলার সময় হঠাৎ করে নদীতে প্রচুর বাতাস উঠে। তিনি বলেন, একদিকে স্রোত অন্যদিকে বাতাস প্রবল হওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি