সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, ন্যায্য পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম? তিনি বলেন, আমাদের পাওনা কোথায়? আমরা আমাদের দাবির কথা তুলে ধরতে পারবো না।
২৬এপ্রিল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানকে নিয়ে একটি বইয়ের সংকলন প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ নামের একটি সংগঠন।মির্জা ফখরুল বলেন, হাওরের পানি উজান থেকে আসছে। ভারত বাঁধ দিয়ে রাখে। বেশি পানি হলে বাঁধ ছেড়ে দেয়। তখন বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়।
তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়ে বিএনপির নীতিনির্ধারক বলেন, পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী বণ্টনের দাবি জানান তিনি। এই দাবিতে আমাদের সমর্থন থাকবে।
প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারত থেকে কিছু নিয়ে আসতে পারেননি, যে কারণে তাকে ধন্যবাদ জানানো যায়নি। এ সফরের মধ্যদিয়ে আবারো এই সরকার জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।
বিএনপি অবশ্যই নির্বাচন চায়। কিন্তু সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রভাতবেলা প্রতিবেদক

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি