লালমনিরহাটে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: 8:29 PM, January 8, 2017

সংবাদদাতা, লালমনিরহাট:  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি সামসুল আলম (৪২) কে এম পি লিটন হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার মিলন বাজার এলাকায় নিজ সারের দোকান থেকে তাকে আটক করে একদল সাদা পোশাকের পুলিশ। সামসুল আলম মধ্য গড্ডিমারী গ্রামের আব্দুল খালেক লালু মেম্বরের ছেলে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার আফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের এম পি লিটন হত্যার সাথে জড়িত সন্দেহে ওই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। জামায়াত নেতা সামসুল আলম একাধিক নাশকতার মামলার আসামি।

 

সর্বশেষ সংবাদ