সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
শনিবার (১ অক্টোরবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে দলটির নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জনস্রোতে রূপ নেয়। বিকেলের আগেই কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনসভা বিস্তৃত হয়। জনসভা শুরু হওয়ার পর থেকেই বক্তব্য দেওয়া শুরু করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি।
সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ একটি দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ থেকে মানুষ দূরে সরে গেছে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে।
দেশের জনগণের প্রতি আকুল আবেদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার দায়িত্ব আপনাদেরই। আপনারা খালেদা জিয়াকে মুক্ত করুন।

জনসভার প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন প্রস্তুতি নেয়ার আহবান জানান।
জনসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের খুঁটি নড়বড়ে হয়ে গেছে। সারাদেশে অবৈধ সরকারের পতনের আওয়াজ উঠেছে। কিন্তু এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা টের পাচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছেন জনকল্যাণে কাজ করছেন। আসলে তিনি জনগণের কল্যাণে নয়, আওয়ামী লীগের কল্যাণে কাজ করেন। তার জনগণকে প্রয়োজন নাই, তার প্রয়োজন ক্ষমতা। কারণ ক্ষমতায় থাকলে পদ্মা সেতুর টাকা লুট করা যায়, ব্যাংক লুট করা যায়, রিজার্ভ লুট করা যায়, সোনা লুট করা যায়, কয়লা, পাথর লুট করা যায়।
দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এখন আমাদের আন্দোলন হচ্ছে সিইসি নুরুল হুদার বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা সরকার যা বলছে, যা করতে চাইছে হুদা কমিশন সেগুলো বাস্তবায়ন করছে। ১৯৯৬ সালের জনতার মঞ্চের নেতা নুরুল হুদার অধীনে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাবে, দেশের গণতন্ত্র মুক্ত হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, ‘আজ মিথ্যা মামলায় কারাগারে আমাদের নেত্রী। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বলেন, ‘মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে এ অবৈধ সরকার। তারা চায়, খালেদা জিয়াকে কারাগারে রেখে আবারও একটা পাতানো নির্বাচন করতে। কিন্তু এ দেশের জনগণ খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হতে দিবে না। ‘সরকার যদি খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে। এ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি