নুরুল আজিম রনি কারাগারে

প্রকাশিত: 8:33 PM, June 4, 2018

চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

সোমবার (৪ জুন) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এ আদেশ দেন। বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

 

তিনি বলেন, চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাদাবির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

 

নুরুল আজিম রনি এ মামলায় চার সপ্তাহ জামিনে ছিলেন বলে জানিয়েছে আদালত সূত্র।

 

গতানুগতিক রাজনীতির ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। সৃজনশীল কাজ, স্বচ্ছ ও মেধাবি এ ছাত্রনেতা অল্প সময়ে খ্যাতি পেলেও সম্প্রতি চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

আরও পড়ুন  চট্টগ্রামে নালায় পড়ার ১৭ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

 

রনির দাবি ছিল, পরীক্ষার একদিন আগে শিক্ষার্থী ও অভিভাবকদের অসহায় অবস্থা দেখে ‘সেন্স’ ঠিক রাখতে পারেননি। মারধর করা ভুল হয়ে থাকলে শাস্তি মাথা পেতে নেবেন। তবে শিক্ষাক্ষেত্রে অরাজকতার কাছে মাথা নত করবেন না।

 

অন্যদিকে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড.জাহেদ খান বলছেন, দীর্ঘ ১৬ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। সরকারি অনুমোদন নিয়ে কলেজ পরিচালনা করে কোন অন্যায় করেননি।

সর্বশেষ সংবাদ