সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৬
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর- মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে।
সিভিল সার্জন, ও ঢাকার জেলাপ্রশাসকের মতো কর্মকর্তারা – যাদের ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকার বিধান রয়েছে – তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে আছেন।
সন্ধ্যায় মি. নিজামীর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার সাথে দেখা করেছেন।
জেল থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদমাধ্যমকে জানান, মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান নি। এর ফলে নিজামীর ফাঁসির রায় কার্যকরের জন্য ‘কর্তৃপক্ষ প্রস্তুত’ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আজই কোন এক সময় দন্ড কার্যকর হতে পারে এমন জল্পনার মধ্যে ঢাকায় কেন্দ্রীয় কারাগারের সামনে প্রচুর লোকজন এবং সংবাদকর্মীদের ভিড় জমেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জল্লাদদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।
দন্ড কার্যকরের আগেকার সব আইনী প্রক্রিয়া শেষ হয়েছে
১৯৭১ সালে, স্বাধীনতা যুদ্ধের সময়, মানবতাবিরোধী অপরাধের দায়ে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর, আদালতের সব প্রক্রিয়া শেষ হয়ে যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, মি. নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন কিনা – তার ওপরই মৃত্যুদন্ড কার্যকর করা নির্ভর করছে।
তার মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর আদালতের সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এর পর মি. নিজামীর সামনে একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগই অবশিষ্ট রয়েছে।
তিনি প্রাণভিক্ষা না চাইলে যে কোন সময় রায় কার্যকর করা যেতে পারে।
মি:নিজামীর পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগেই মতিউর রহমান নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি