সিলেট | |
প্রকাশিত: 5:29 PM, August 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাদেরকে বহিষ্কার করা হয় ।
আজ শনিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকে সাময়িক বহিষ্কার করা হলো।
জানা গেছে, সম্প্রতি ফরিদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই রুবেলসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢাকার সিআইডি পুলিশের দায়েরকৃত ২ হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
সিআইডির দায়েরকৃত ওই মানি লন্ডারিং মামলায় গতকাল শুক্রবার ঢাকা হতে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করা হয়। এছাড়া শামীমের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় হামলা ও চাঁদাবাজির আরো মামলা হয়েছে। অন্যদিকে, বরকত ও রুবেলের অন্যতম সহযোগী জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবনকেও খুঁজছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি