ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন: বিক্ষোভ-সমাবেশে উত্তাল সিলেট

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন: বিক্ষোভ-সমাবেশে উত্তাল সিলেট
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের ইসলামপ্রিয় তৌহিদী জনতা।

 

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট মহানগরজুড়ে হাজার হাজার মুসলমান বিক্ষোভ-সমাবেশ করেছেন। জাতীয় ইমাম সমিতি ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে সিলেটের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমে আসেন।

 

 

 

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।

 

এর আগে, জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

সর্বশেষ সংবাদ