সিলেট | |
প্রকাশিত: 1:50 PM, April 25, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের উৎক্ষেপণের দিনক্ষণ পিছিয়ে নেয়া হয়েছে। আগামী ৫ মে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবাহওয়া খারাপ থাকার কারনে পিছিয়ে গেছে উৎক্ষেপণের তারিখ।
উল্লেখ্য, স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে স্পেস এক্সে নামের একটি প্রতিষ্ঠান।
আজ বুধবার (২৫ এপ্রিল) টেলিযোগাযগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত ‘বঙ্গবন্ধু-১, স্যাটেলাইটঃ সম্ভাবনার মহাআকাশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রতিষ্ঠান স্পেস এক্সের কাছ থেকে নির্দেশনা পেয়ে পিছিয়ে নেয়া হয়েছে ঘোষিত তারিখ। শাহজাহান মাহমুদ বলেন, যারা উৎক্ষেপণের কাজে পরিচালনা করবে, সেই প্রতিষ্ঠান জানিয়েছে আগামী ৫ মে খারাপ আবাহওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই আশংকায় দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের সময় পিছিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি সেন্টার থেকে প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণ করা হবে।
উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযো প্রতিমন্ত্রী মোস্তফা জাব্বার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি