বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : নাসির খান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : নাসির খান

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করে।

আজ বাংলাদেশে সকল ধর্মের লোকজন যথাযথ নিরাপত্তার মধ্যে যার যার ধর্মীয় উৎসব পালন করছে। কারও ধর্মীয় উৎসব পালনে বা নির্বিঘ্নে বসবাস করতে কেউ বাঁধা দিচ্ছে না। স্বাধীনভাবে মন খুলে ধর্মীয় উপাসনার পাশাপাশি দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে।

রোববার সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্বাছ উদ্দিন, আব্দুল বারি ও জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন।

আরও পড়ুন  তাহিরপুরে বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ, ফাঁকা গুলি বর্ষণ, আহত-১৫

এছাড়াও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন হেলাল চৌধুরী, আহমদ হোসেন বাবুল, হারুনুর রশিদ চৌধুরী দিপু, নোমান আহমদ, আলীনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মাসুদ হোসেন খান, আহবাবুর রহমান খান শিশু, তাওফিক মাহমুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, জুবের আহমদ, পলাশ আফজাল প্রমুখ।

গোলাপগঞ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, ঢাকাদক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রুশন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন মেম্বার, ফয়সল আহমদ, রুমেল সিরাজ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হাসিন হাসনাত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ