বিজিবি’র অভিযানে ভারতীয় বিড়ি আটক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

সিলেট সীমান্তে সোমবার এক অভিযানে ভারতীয় বিড়ি আটক করেছে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ডোনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সোমবার রাত সাড়ে ১০ টায় কানাইঘাটের ডোনা বিওপির পার্শ্ববর্তী লোহাজুড়ী কাঁচা রাস্তা থেকে মালিকবিহীন অবস্থায় ৭০,০০০ (সত্তর হাজার) পিস ভারতীয় বিড়ি জব্দ করে। বিজিবি টহল দলের উপস্থিতি আচ করতে পেরে চোরাকারবারীরা বিড়িগুলো ফেলে দ্রুত পলায়ন করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরাকারবারীদের খুজে বের করার প্রচেষ্টায় সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১,১৫,০০০ /- (এক লক্ষ পনের হাজার ) টাকা বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করেছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ