সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৩৫০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৪৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৪৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ লাখ ৭৮ হাজার ৮৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৫৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি