ব্রিগেডিয়ার আযমিকে সাদা পোশাকধারীরা নিয়ে গেছে

প্রকাশিত: 9:36 AM, August 23, 2016

জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমিকে গতরাতে তার মগবাজারের বাসা থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে গেছে। জনাব আযমির আইনজীবীর বরাত দিয়ে কয়েকটি বেসরকারি টেলিভিশন গত রাত ১টার দিকে খবরটি প্রচার করে। এতে বলা হয়, ডিবি পুলিশ পরিচয়ে রাত পৌনে ১২টার দিকে তাকে বাসা থেকে তুলে নেয়া হয়।
এ ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনো তথ্য জানা যায়নি।

পরিবারের দাবি, তাদের বাসায় রাত ৯টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন আব্দুল্লাহিল আমান আযমীকে আটক করে। পরে রাত ১১টার পর তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ সংবাদ