ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

প্রকাশিত: 2:14 PM, September 17, 2023

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা

প্রভাতবেলা ডেস্ক:

ঢাকা ও এর উত্তরের কয়েকটি জেলায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ২।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে। ভূমিকম্পের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

আরও পড়ুন  প্রতারনার অভিযোগে ৪ বিদেশি গ্রেফতার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ