মুন্সিগঞ্জে ৭ রোহিঙ্গা নারীসহ ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

মুন্সিগঞ্জে ৭ রোহিঙ্গা নারীসহ ৮ জন গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৭ জন রোহিঙ্গা নারী।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি। এর আগে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের সদরের মুক্তারপুর সেতু সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গারা হলেন, আজু বেগম (৩৫), নূরজাহান প্রকাশ (১৯), নূর বেগম(৫০), দিয়া বর (৩০), সুমায়া আক্তার(১৬), শাকিলা প্রকাশ(২০), নূর কায়দা(১৫) এবং রাশেদ প্রকাশ রাজেশ(৩০)। এদের মধ্যে প্রথম সাতজন রোহিঙ্গা। তারা টেকনাফের লেদা ক্যাম্প -২৪ এর বাসিন্দা। রাসেদ প্রকাশ রাজেশ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দার বাসিন্দা।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান রবিবার দুপুরে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার সাতজন দেশের বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা করে আসছিল। এজন্য বিভিন্ন এলাকায় তাদের লোকজনও আছে।

শনিবার গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ওই সাতজন রোহিঙ্গা নারী ও তরুণী মুক্তারপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়েছেন। সেখানে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের নিয়ে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় লৌহজং থেকে তাদের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আটকদের বিরুদ্ধে রবিবার মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ