মুন্সীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: 5:54 PM, March 31, 2024

মুন্সীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রভাতবেলা ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে ঈমান তফাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক ঈমান আটিগাঁও গ্রামের কালাচান তফাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ভোরে বৃষ্টি শুরু হলে কৃষক ঈমান নিজের আলু গোলা দেখভাল করতে ঘর থেকে বের হন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোহেব আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আটিগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক ঈমান তফাদার মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ