মেজরটিলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

মেজরটিলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট:  সিলেট নগরীর মেজরটিলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। নিহত তরুণ আল-আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার নাম সারওয়ার কেউ বলছেন ছাফওয়ান।এব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন দ্রুতগামি যাত্রীবাহি একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে আরোহি লুটিয়ে পড়ে গুরুতর জখম হন। তাকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু ঘটে।

নিহত সারওয়ার খানের রাজনৈতিক সহকর্মী ছাত্রলীগ নেতা সায়মন খান জানান,

মেজরটিলা ওয়ান ব্যাংকের সামনে হানিফ পরিবহণ বাসের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সারওয়ার নিহত হন। সারওয়ার ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেন সায়মন।

তিনি আরো জানাান,সারওয়ার খান যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সে বাইকের সাথে অটোরিকশার ধাক্কা লাগে। অটোরিকশার ধাক্কায়  মোটর সাইকেলটি হানিফ পরিবহণ বাসের সাথে ধাকক্কা খেয়ে নিচে পড়ে যায়।

আরও পড়ুন  দুর্দান্ত সুযোগ মিস করলেন তামিম

তখন সারওয়ার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান এবং তার সাথে থাকা ছাত্রলীগ নেতা অনিক গুরুতর আহত হন। বর্তমানে অনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জনতা বাসটিকে আটক করলেও অটোরিকশা (সিএনজি) চালক পালিয়ে যায়।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ