সিলেট | |
প্রকাশিত: 8:01 PM, March 28, 2022
হাফিজ বিলাল আল ফজল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত।
ছাতকের শতবছরের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আল ফজল ছাত্র সংসদ গঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এক সভায় মাদ্র্রাসার ফাজিল ৩য় বর্ষের শিক্ষার্থী হাফিজ বিলাল হোসেনকে ভিপি নির্বাচিত করে ২০২২ সেশনের জন্য ছাত্র সংসদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
হাফিজ বিলাল হোসেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের ফজর আলী ও রুশনা বেগমের পুত্র।
ওই কমিটিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে সভাপতি ও আরবি প্রভাষক মাওলানা মুফতি মঈনুল হক মুমিনকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
এছাড়া কার্যকরী পরিষদে আবুল হাসান মো. আদনানকে জি.এস, জাকারিয়া আহমেদকে এ.ভি.পি, হাফিজ নাঈমুর রহমানকে এ.জি.এস, আলিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, জাবের আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক, আবু তালহাকে অর্থ সম্পাদক, মোঃ হাফিজুল ইসলামকে সহ-অর্থ সম্পাদক, রায়হানুল আদনানকে প্রচার সম্পাদক, মোঃ আরিফুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক, হাফিজ সালমান আহমদকে সাহিত্য সম্পাদক,
ইসমাঈল ফারদী সুমিমকে সহ-সাহিত্য সম্পাদক, হাফিজ মোজাম্মিল হক মুবিনকে অফিস সম্পাদক, ম্হুসিন আল ফারহানকে সহ-অফিস সম্পাদক, মানসুর আহমদ সাগরকে সংস্কৃতিক সম্পাদক, জিহাদুর রহমানকে সহ-সংস্কৃতিক সম্পাদক, মুখলিছুন নেছাকে ছাত্রী সম্পাদিকা, হুমায়রা খাতুন জামিয়াকে সহ-ছাত্রী সম্পাদিকা ও আরিফা সুলতানাকে সহ-ছাত্রী সম্পাদিকা নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি